• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু 

     swadhinshomoy 
    23rd Feb 2026 3:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধঃ সাতক্ষীরার শ্যামনগরের ৩ বারের জামায়াত মনোনীত এম,পি গাজী নজরুল ইসলাম হাতে ঝাড়ু নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। ২৩ ফেব্রুয়ারী (সোমবার) জামায়াতের কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে শ্যামনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর থেকে নিজ হাতে ঝাড়ু নিয়ে এম,পি গাজী নজরুল ইসলাম পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিক ভাবে শুরু করলেন। এম,পি গাজী নজরুল ইসলাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, স্থান কাল ভেদে জীবনের সকল ক্ষেত্রে পরিস্কার পরিচ্ছন্নতা বিশেষ সফলতা বয়ে আনে। সকলের বাড়ি, অফিস অঙিনা, রাস্তা ঘাট, হাট-বাজার সর্বদা পরিস্কার পরিচ্ছন্নতা রাখা উচিৎ।এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম সহ ডাক্তারদের সাথে মতবিনিময় করে হাসপাতালের রোগীদের সেবা নিয়ে খোঁজ খবর নেন। শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা জামায়াত সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা প্রমূখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে শ্যামনগর থানা ও নাসরুল উলুম মাদ্রাসার ইয়াতিমখানা পরিদর্শন করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728