• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আফরোজা খানম রিতা-র মানিকগঞ্জ সফর ও মতবিনিময় সভা 

     swadhinshomoy 
    24th Feb 2026 11:24 am  |  অনলাইন সংস্করণ Print

    রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা ২২ ফেব্রুয়ারি, সোমবার মানিকগঞ্জ সফর করেন। সফরসূচির অংশ হিসেবে তিনি মানিকগঞ্জ সার্কিট হাউসে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া সিনিয়র আইনজীবী, পিপি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

    পরবর্তীতে মানিকগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলাধীন সকল দপ্তর ও বিভাগীয় প্রধানদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় মাননীয় মন্ত্রী উন্নয়নমুখী ও যুগান্তকারী বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আপনারা এমন কাজ করে যান, যাতে মানিকগঞ্জবাসী আপনাদের দীর্ঘদিন মনে রাখে।”
    মন্ত্রী জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের কাছে উন্নয়ন প্রস্তাবনা আহ্বান করেন। বিশেষ করে শিশু-কিশোরদের জ্ঞান ও শিক্ষা বিকাশে খেলাধুলার মাঠ সংরক্ষণ ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন, যাতে তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে মাদক ও নেশা থেকে দূরে থাকতে পারে। তিনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাস্তবভিত্তিক পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দেন।
    তিনি বলেন, “কি করলে সাধারণ মানুষের উপকার হবে, কি করলে প্রকৃত উন্নয়ন সম্ভব—সে বিষয়ে সুপরিকল্পিত প্রস্তাব দিন। উত্তম পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব আমার।”
    মন্ত্রী মানিকগঞ্জকে একটি “মডেল মানিকগঞ্জ” হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

    তিনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, বালুমহলসহ বিভিন্ন খাতে কোনো ধরনের অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না—দলীয় পরিচয় বিবেচনায় ছাড় দেওয়ার সুযোগ নেই। চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

    এছাড়া জেলার পশ্চিমাঞ্চল চরাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, চরবাসীর দুর্দশা দূরীকরণে কার্যকর পরিকল্পনা প্রয়োজন। তিনি নিজে চরাঞ্চল পরিদর্শন করে মানুষের বাস্তব অবস্থা প্রত্যক্ষ করেছেন বলেও উল্লেখ করেন।

    সভা শেষে তিনি মুন্নু সিটিতে সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য হারুন রশিদ খান মুন্নুর কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। পরবর্তীতে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন-এর কবর জিয়ারত করেন।

    সফরের শেষ পর্যায়ে জেলা সদর, সাটুরিয়া ও সিংগাইর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মাননীয় মন্ত্রী।
    তিনি বলেন, “পরবর্তী সফরে এসে আপনাদের কাছ থেকে সুপরিকল্পিত উপস্থাপনা দেখতে চাই। সবাই নিজ নিজ অবস্থান থেকে মানিকগঞ্জকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে এগিয়ে আসুন।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728