পঞ্চগড় :
পঞ্চগড়ে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয় হয়েছে।
আজ সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে পঞ্চগড় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন,পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন, দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান,
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা।
পরে মেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন, দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আসাদুন্নবীসহ প্রমুখ।
এসময় কৃষাণ-কৃষাণীসহ কৃষি বিভাগের কৃষি কর্মকর্তা ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।
মেলায় ১০ টি স্টলে ১০ দশনের আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়।

