আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি।
লৌহজং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববী মিতুর সভাপতিত্বে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুস সালাম আজাদ স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করার আশ্বাস দেন।
তিনি বলেন,জনগণের সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের সমস্যা ও চাহিদা তুলে ধরেন।তারা জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় জনবল,অবকাঠামো ও সরঞ্জামের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন।
নবনির্বাচিত এমপি এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।তিনি সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।সহকারী কমিশনার (ভূমি) বাসির ছাত্তার সভায় ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহনিতা লস্কর স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ তুলে ধরেন।
লৌহজং থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।প্রকৌশলী কর্মকর্তা রেজাউল ইসলাম অবকাঠামোগত উন্নয়নের বিষয় তুলে ধরেন।প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল পদ্দার ও কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা কৃষি ও প্রাণিসম্পদ খাতের সমস্যা তুলে ধরেন।পল্লী বিদ্যুৎ উন্নয়ন কর্মকর্তা মনসুর হোসেন বিদ্যুৎ সেবার অগ্রগতি তুলে ধরেন।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম পানি সরবরাহ নিয়ে বক্তব্য দেন।
এছাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা,সমাজসেবা কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাও বক্তব্য রাখেন।লৌহজং সরকারি কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল রহমান শিকদার শিক্ষার মান উন্নয়নের দাবি জানান।শিমুলিয়া ঘাট বন্দর কর্মকর্তা নিয়াজ মো:খান বন্দরের কার্যক্রম তুলে ধরেন।
লৌহজং প্রেস ক্লাবর সভাপতি শওকত হোসেন ও সম্পাদক মানিক মিয়াও বক্তব্য দেন।সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুধীজন উপস্থিত ছিলেন।মতবিনিময় সভাটি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা

