• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শিবগঞ্জে পুনরায় খারিয়া খাল খননের দাবিতে কৃষকদের আকুল আবেদন 

     swadhinshomoy 
    24th Feb 2026 3:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    মহসিনঃ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নর ছাতিয়ান পাড়া গ্রামের পশ্চিম পার্শ্বে বগুড়া–জয়পুরহাট সীমান্তবর্তী হাইওয়ে সড়কের ব্রিজ/সাঁকো থেকে সাকোর বিল পর্যন্ত প্রায় ২.৫০০ কিলোমিটার এলাকাজুড়ে খারিয়া খাল খননের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে এমনকি সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। ফলে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে হাজার হাজার বিঘা কৃষিজমির ফসল নষ্ট হচ্ছে। প্রতিবছর কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
    এলাকার কৃষকরা জানান, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাতেও জমিতে পানি জমে থাকে। এতে ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়। দ্রুত খাল খনন ও সংস্কার করা হলে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে তারা মনে করেন।
    এ বিষয়ে স্থানীয় কৃষক ও এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জরুরি ভিত্তিতে খারিয়া খাল খননের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, দ্রুত পদক্ষেপ নেওয়া হলে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728