মুন্সিগঞ্জ প্রতিনিধি
আজ ২৪.০২.২০২৬ তারিখে মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলার অটো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, ফলের মার্কেট, কাচা বাজার, পুরাতন মুক্তারপুর বাসস্ট্যান্ড, সিপাহি পাড়া এলাকায় পরিবহনসহ সকল চাঁদাবাজি, সহিংসতা, অবৈধ দখলদারিত্ব এবং সড়কে শৃঙ্খলা সংক্রান্ত অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে চাঁদাবাজি,ফুটপাত দখল, সহিংসতা, মাদক ইত্যাদির বিরুদ্ধে মোবাইল কোর্টসহ পুলিশের জোরদার কার্যক্রমের বিষয়গুলো উপস্থিত সবাইকে অবহিত করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ ফিরোজ কবির, উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ, অফিসার ইনচার্জ (ওসি) মুন্সীগঞ্জ থানাসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

