• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দলের সিদ্ধান্তে আসন ছাড়লেন তুহিন, টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি 

     swadhinshomoy 
    25th Feb 2026 2:29 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো:জুয়েল রানা ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

    নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সহ সমগ্র নীলফামারী জেলার বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ইঞ্জিনিয়ার শহরিন ইসলাম চৌধুরী তুহিনকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান বরাবর আবেদন জানিয়েছেন ডোমার-ডিমলা তথা নীলফামারীর জনগণ।

    উল্লেখ্য, ডোমার-ডিমলা তথা নীলফামারীর জনগণের পক্ষ থেকে দাখিলকৃত এ আবেদনে বলা হয়, ইঞ্জিনিয়ার শহরিন ইসলাম চৌধুরী তুহিন দীর্ঘদিন ধরে জেলার রাজনৈতিক, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং উন্নয়ন ভাবনায় তার নেতৃত্ব ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে।

    আবেদনে আরও উল্লেখ করা হয় যে, তুহিনের নেতৃত্বাধীন টিম নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে তার বিজয় সুনিশ্চিত জেনেও দলের প্রতি শ্রদ্ধা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে নিজেদের গড়া ও শক্তিশালী অবস্থান থাকা সত্ত্বেও আসনটি ছেড়ে দেওয়ার মতো রাজনৈতিক উদারতা প্রদর্শন করেছে। পরবর্তীতে জোটগত সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশ জমিয়ত জোটের প্রার্থী, খেজুর গাছ মার্কার পক্ষে মাঠ ছেড়ে দেওয়া হয় এবং নীলফামারী-২ আসনে নির্বাচন করার ক্ষেত্রেও কোন প্রকার প্রতিশ্রুতি প্রদান করা হয়নি।

    এছাড়াও আবেদনে বলা হয়, নীলফামারী-১ আসনে বাংলাদেশ জমিয়তে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মনিরুল ইসলাম আফরিনের পক্ষে উল্লেখযোগ্য সাংগঠনিক কাঠামো, স্থায়ী কমিটি বা দৃশ্যমান জনসমর্থন নেই বলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। কর্মীবান্ধব রাজনৈতিক কার্যক্রমের ঘাটতির বিষয়টিও স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে বলে উল্লেখ করা হয়।

    ডোমার-ডিমলা তথা নীলফামারীর জনগণ মনে করেন, একজন দক্ষ, শিক্ষিত, কর্মীবান্ধব ও জনসমর্থিত নেতৃত্ব হিসেবে ইঞ্জিনিয়ার শহরিন ইসলাম চৌধুরী তুহিনকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করা হলে জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে এবং বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

    এ বিষয়ে ডোমার-ডিমলা তথা নীলফামারীর জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728