মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি আজ দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা নবনির্বাচিত এমপিকে স্বাগত জানান। এ সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ শেষে হাজী মুজিব এমপি উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশ নেন। সভায় তিনি সরকারি দপ্তরগুলোর কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও জনসেবার মান আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। পরে তিনি আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা ও মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তৃতায় নবনির্বাচিত এমপি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও উন্নত জনপদে রূপান্তর করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সেবা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং উন্নয়নমূলক কাজে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনির্বাচিত এমপিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংসদ সদস্যের দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল হাজী মুজিব এমপির অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর পরিদর্শন ও মতবিনিময়

