সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ, প্রতিনিধি ঃ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা’র বিশেষ অভিযানে ১০ কেজি অবৈধ মাদক গাঁজাসহ ০৩ জন মাদক কারবারি কে আটক করেছে ডি বি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ) রাত ০১:৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মীর নগর গ্রামের নূর রহমান এর বসতবাড়ি হতে অভিযান পরিচালনা করে ১০ কেজি অবৈধ মাদক গাঁজাসহ (০৩) জন মাদক কারবারি কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হল, নূর রহমান (৪৫), পিতা- মৃত আঞ্জুম আলী, সাং-মীর নগর,
৫ নং আন্দিউরা ইউনিয়ন মাধবপুর, ২। মোঃ আলী (৪২), পিতা- মোঃ ইসরাফিল, সাং- কাউতলি, সদর, ব্রাহ্মণবাড়িয়া , ৩। মোঃ মাসুম (২৫), পিতা- মোঃ মিসির আলী, মীরনগর, ৫ নং আন্দিউরা ইউনিয়ন, থানা মাধবপুর-হবিগঞ্জ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

