মোঃ মোনারুল ইসলাম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে মাদক বহনকারী ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড় এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে একটি মোটরসাইকেল থামানোর সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
পরে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেলটি থানায় নিয়ে যায় পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, “পালাতক মাদককারবারিকে শনাক্তের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে

