• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নতুন প্রশাসক শওকত হোসেন সরকার 

     swadhinshomoy 
    28th Feb 2026 11:38 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ নাজিম উদ্দিন
    গাজীপুর প্রতিনিধি

    গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই নগরীর উন্নয়নে ১৮০ দিনের (৬ মাস) পরিকল্পনা ঘোষণা করেছেন শওকত হোসেন সরকার। গতকাল বুধবার সকালে নগর ভবনে দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে তিনি এই কর্মপরিকল্পনা তুলে ধরেন।

    বুধবার সকাল নয়টায় নগর ভবনে পৌঁছে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নগর ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার সচিবের সাথে ভার্চুয়াল সভা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

    প্রশাসক জানান, নগরবাসীর যানজটের দুর্ভোগ কমাতে আগামী ছয় মাসের মধ্যে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর একটি ফ্লাইওভারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। এছাড়া ঢাকার সাভার ও আশুলিয়ার সঙ্গে যোগাযোগ সহজতর করতে কাশিমপুর এলাকায় দুটি সেতুর নির্মাণ কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি। ঢাকার সাথে সংযোগকারী বিকল্প সড়কগুলোরও উন্নয়ন করা হবে বলে তিনি জানান।

    নগরীর পরিবেশ রক্ষায় প্রশাসক প্রধানত দুটি বড় পদক্ষেপের কথা উল্লেখ করেন। এর মধ্যে একটি খাল খনন। মহানগরীর অভ্যন্তর দিয়ে প্রবাহিত ১৯টি খাল জরুরি ভিত্তিতে খনন করা হবে। এর ফলে জলাবদ্ধতা কমবে এবং মশার উপদ্রব থেকে নগরবাসী রক্ষা পাবে। অপরটি হলো গাজীপুরকে গ্রিন ও ক্লিন সিটি গড়ে তোলা। তিনি বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গাজীপুরকে একটি সবুজ ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করতে ফুটপাথ অবৈধ দখলমুক্ত করা, নগরীর ব্যর্জ্য ব্যবস্থাপনা, ডিশ লাইন অপসারন, সড়ক বাতির ব্যবস্থা করার ঘোষণা করেন।

    সামাজিক শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান শওকত হোসেন সরকার। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে তিনি মহানগরীর ৫৭টি ওয়ার্ড একটি করে খেলার মাঠ এবং একটি শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। সুস্থ ধারার শিল্প ও সাংস্কৃতিক কার্যক্রমকেও বেগবান করার আশ্বাস দেন তিনি।

    সিটি কর্পোরেশনকে শতভাগ দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার করে তিনি বলেন, নাগরিক সেবা সহজলভ্য করতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সমন্বয় করে কাজ করা হবে। এসময় তিনি বলেন, জনকল্যাণমুখী প্রশাসন গড়তে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

    এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সোহেল হাসানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728