• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি অনিয়ম জিরো টলারেন্সে নিয়ে আসবো পানিসম্পদ মন্ত্রী 

     swadhinshomoy 
    28th Feb 2026 1:17 pm  |  অনলাইন সংস্করণ Print

    ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।
    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আজ শুক্রবার দুপুরে চন্দ্রসোনারতাল হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। পরিদর্শন কালে পানিসম্পদ মন্ত্রী বলেন, এখন থেকে বর্তমান বিএনপি সরকার ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজে
    সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে। হাওরের ফসল রক্ষা বাঁধ গুলোতে কেউ যেন দুর্নীতি করতে না পারে, এজন্য বাঁধ নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
    বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য আমরা জিরো টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করছি।
    মন্ত্রী আরো বলেন আমরা পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে হাওরের ফসলরক্ষা বাঁধের প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ করবো। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এ হাওরাঞ্চলের মানুষ ও কৃষকদের খোঁজ খবর রাখছেন। তাঁর নির্দেশে আজকে আমি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে এসেছি। হাওরের ফসল রক্ষায় বাঁধ খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পটি পানিসম্পদ মন্ত্রণালয় সরাসরি তদারকি করে। ফলে বাঁধ নির্মাণ যাতে প্রতি বছর সুন্দর ও দুর্নীতিমুক্ত হয় সেই দিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি থাকবে এবং সকলের সহযোগিতা কামনা করেন।
    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন,
    সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728