• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হরিরামপুরে স্কুল কর্মচারীকে ডেকে নিয়ে মারধর, থানায় অভিযোগ 

     swadhinshomoy 
    28th Feb 2026 2:52 pm  |  অনলাইন সংস্করণ Print

    এসএম অপু, মানিকগঞ্জ প্রতিনিধি।

    মানিকগঞ্জের হরিরামপুরে ঝিটকা পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মোঃ আল আমিন হোসেন কে ডেকে নিয়ে পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা – মুখ খুললেই প্রাণনাশের হুমকি দেওয়াতে থানায় লিখিত অভিযোগ দায়ের।

    ২৫ শে ফেব্রুয়ারী দুপুর ১২ টায় উপজেলার ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ডেকে নিয়ে পূর্ব বিরোধের জেরে নিয়ে মারধর, প্রাণনাশের হুমকি সহ নেশাদ্রব্য দিয়ে উল্টো ফাসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযুক্তরা হলো-উপজেলার গোপিনাথপুর মধ্যপাড়ার অঞ্জু ঠাকুরের পুত্র নয়ন ঠাকুর ও গোপিনাথপুর ভাটিপাড়ার রুপ কুমার ভৌমিকের পুত্র রাহুল সরকার ওরফে দেবা
    সূত্রে জানা যায়,ভুক্তভোগী মোঃ আল আমিন হোসেন(২৭) উপজেলার গোপীনাথপুর ভাটিপাড়া গ্রামের মো. বাবুল হোসেন পুত্র ।

     

    স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ আল আমিন হোসেনের সাথে কিছু ব্যক্তির সঙ্গে পূর্ব থেকে বিরোধ চলছিলো।

    অভিযুক্তরা এলাকায় মাদক -নেশাদ্রব্য সেবনের সঙ্গে জড়িত এবং তিনি এর প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে তারই জের ধরে গোপীনাথপুর চৌরাস্তার মধ্যপাড়া এলাকায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে লাঠি দিয়ে পিটিয়ে হামলা চালিয়ে গুরতর আহত করেছে।

    পরবর্তীতে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    ভুক্তভোগীর অভিযোগ,হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে এবং সঙ্গে থাকা নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেয়।
    এছাড়া চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আরও অভিযোগ করা হয়, তাকে মাদক দিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার পায়তার ও প্রচেষ্টা চালানো হয়েছে ।

    বিবাদীদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কোন পাত্তা পাওয়া যায়নি।

     

    বর্তমানে শঙ্কামুক্ত থাকলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ভুক্তভোগী সাংবাদিকদের জানিয়েছেন।

    তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যে কোনো সময় তার বা তার পরিবারের ক্ষতি করতে পারে।

    এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন মুঠোফোনে জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728