• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের 

     swadhinshomoy 
    03rd Mar 2026 3:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধি:সাইফুল হাসান

    গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ।
    রবিবার (০২ মার্চ ) সকাল ০৮:০০টা থেকে ০৮:৫০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে কাশিয়ানী থানাধীন মহেশপুর গ্রামে আসামি মোছাঃ আছমা বেগম ( ছোটু ) (৪৩) এর নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
    গ্রেফতারকৃত আসামির নাম মোছাঃ আছমা বেগম ছোটু (৪৩)। তিনি মহেশপুর গ্রামের বাসিন্দা। স্বামী: মোঃ রেজাউল শেখ, পিতা: মৃত মঞ্জুর মুন্সী, মাতা: রুকিয়া বেগম। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে।
    এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে কাশিয়ানী থানা-এ একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
    জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ , গোপালগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখতে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকবিরোধী কার্যক্রমে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
    স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের ধারাবাহিক অভিযান মাদক ব্যবসায়ীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সহায়ক হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031