• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বরগুনার পাথরঘাটায় যৌথ বাহিনীর অভিযানে জবাইকৃত দুই হরিণসহ শিকারি আটক 

     swadhinshomoy 
    03rd Mar 2026 3:44 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ শাহজালাল, বরগুনা থেকে।।

    বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা জঙ্গল থেকে জবাইকৃত দুটি হরিণ ও শিকারের ফাঁদসহ হানিফ (৪৫) নামের এক শিকারিকে আটক করেছে যৌথ বাহিনী।

    মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হানিফকে হাতেনাতে আটক করা হয়।

    আটককৃত হানিফ পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আবুল বাশারের ছেলে।

    এ সময় ঘটনাস্থল থেকে আনুমানিক ৪ মণ (প্রায় ১৬০ কেজি) ওজনের দুটি জবাইকৃত পুরুষ হরিণ উদ্ধার করেন। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। এ সময় হরিণ শিকারে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার, প্রায় ৯০০ ফুট হরিণ শিকারের ফাঁদ এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

    পরে বিচার কার্যক্রম পরিচালনা করেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক মো. পনির শেখ।

    আদালত আসামিকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

    পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানান, আটকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। জবাইকৃত হরিণ দুটি কেরোসিন দিয়ে মাটি চাপা দেওয়ার প্রস্তুতি হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031