• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ত্রিধা ট্যুরস এন্ড ট্রাভেলস: বিদেশে চাকরির প্রলোভনে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার বিস্ফোরক অ*ভি*যো*গ 

     swadhinshomoy 
    04th Mar 2026 12:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    রাজধানীর বাড্ডা লিংক রোডের ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে অবস্থিত ত্রিধা ট্যুরস এন্ড ট্রাভেলস নামের একটি বেসরকারি ট্রাভেল প্রতিষ্ঠানের বিরুদ্ধে সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধভাবে কোটি কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, বিদেশে কাজ ও ভিসা প্রসেসিংয়ের নিশ্চয়তা দিয়ে লক্ষ লক্ষ টাকা সংগ্রহের পর প্রতিষ্ঠানটির মালিক বিপ্লব ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে গেছেন।

    অভিযোগ অনুযায়ী, ত্রিধা ট্যুরস এন্ড ট্রাভেলস বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করে। শুরুতে নিয়মিত যোগাযোগ, কাগজপত্র প্রস্তুতের আশ্বাস এবং দ্রুত ভিসা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরও কোনো ভিসা, টিকিট বা বৈধ ডকুমেন্ট সরবরাহ করা হয়নি। একপর্যায়ে অফিস বন্ধ পাওয়া যায় এবং সংশ্লিষ্টদের মোবাইল নম্বর অচল হয়ে পড়ে।

    ভুক্তভোগীদের অভিযোগে ত্রিধা ট্যুরস এন্ড ট্রাভেলস এর পরিচালক বিপ্লব 01618-842817+880 1837-547061, সমন্বয়কারী হিসেবে পরিচিত রনি 01823-932792 এবং মাশুক +880 1672-174905 এর নাম উঠে এসেছে। তাদের দাবি, এসব নম্বর ব্যবহার করেই বিদেশে পাঠানোর কথা বলে অর্থ নেওয়া হয়েছে। বর্তমানে অধিকাংশ নম্বর বন্ধ অথবা রিসিভ করা হচ্ছে না।

    দৈনিক স্বাধীন সময় এর অনুসন্ধানে জানা যায়, বিপ্লব তার নিজ এলাকা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কোর্ট রোড চৌমুহনা এলাকায় প্রাইম হার্ডওয়ারের উপরে ১১৫ নম্বর, ২য় তলায় আশির্বাদ স্টুডেন্ট কন্সাল্টেন্সি এবং আশির্বাদ ট্যুরস আন্ড ট্রাভেলস নামে আরও দুটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন। ভুক্তভোগীদের ভাষ্যমতে, এই দুই প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ২১ জনের কাছ থেকে সার্বিয়ায় নেওয়ার কথা বলে প্রত্যেকের নিকট থেকে ৫ লক্ষ টাকা করে আনুমানিক ১ কোটি ৫০ লক্ষ টাকা সংগ্রহ করা হয়। অভিযোগ রয়েছে, টাকা গ্রহণের পর তাদের ঢাকায় এনে ভিসা দেওয়ার কথা বলে এক আইনজীবীর মাধ্যমে পাসপোর্ট আটকে রেখে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

    এ ঘটনায় আশির্বাদ স্টুডেন্ট কন্সাল্টেন্সিআশির্বাদ ট্যুরস আন্ড ট্রাভেলস এর প্রতারণার প্রধান সহায়ক হিসেবে আব্দুল্লাহ 01799565570,01799568090 এর নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, সার্বিয়া যাওয়ার নামে সংগৃহীত ১ কোটি ৫০ লক্ষ টাকার সম্পূর্ণ লেনদেন আব্দুল্লাহর কাছে জমা দেওয়া হয়েছে এবং ডকুমেন্ট প্রসেসিংয়ের সময় বিপ্লব নিজে উপস্থিত ছিলেন।

    অভিযোগ আরও রয়েছে, মৌলভীবাজারে কার্যক্রম বন্ধ করে আশির্বাদ স্টুডেন্ট কন্সাল্টেন্সিআশির্বাদ ট্যুরস আন্ড ট্রাভেলস তালাবদ্ধ করার পর বিপ্লব ঢাকায় এসে ত্রিধা ট্যুরস এন্ড ট্রাভেলস নামে নতুন করে কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে আব্দুল্লাহও ঢাকায় এসে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে পুনরায় প্রতারণা চালিয়ে যান। বাড্ডার অফিস বন্ধ হওয়ার পর তারা পল্টনের শাওন টাওয়ারে ত্রিধা ট্রেড ইন্টারনেশনাল নামে আরেকটি অফিস খুলে ৩ থেকে ৪ মাস কার্যক্রম পরিচালনা করে ভাড়া বকেয়া রেখে চলে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

    এছাড়া পল্টন চায়না হাট সংলগ্ন একটি ভবনের ৫ম তলায় তানিয়া এয়ার ইন্টারন্যাশনাল থেকে চেয়ার টেবিল ভাড়া নিয়ে ৫ থেকে ৬ মাস অফিস পরিচালনার পর প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা ভাড়া পরিশোধ না করেই চলে যাওয়ার অভিযোগ উঠেছে। তানিয়া এয়ার ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ জানায়, তারা দীর্ঘ ১৩ বছর সম্মানের সঙ্গে ব্যবসা পরিচালনা করে এলেও ত্রিধা ট্যুরস এন্ড ট্রাভেলস এর মালিক বিপ্লবের কারণে ব্যাপক আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হয়েছেন। ভুক্তভোগীরা ভুলবশত তানিয়া এয়ার ইন্টারন্যাশনাল অফিসে গিয়ে বিক্ষোভ ও ভাঙচুর করলে প্রতিষ্ঠানটি অতিরিক্ত চাপে পড়ে এবং ভবন কর্তৃপক্ষ তাদের অফিস ছাড়ার নির্দেশ দেয়।

    ভুক্তভোগীদের অভিযোগ, ত্রিধা ট্যুরস এন্ড ট্রাভেলস, ত্রিধা ট্রেড ইন্টারনেশনাল, আশির্বাদ স্টুডেন্ট কন্সাল্টেন্সিআশির্বাদ ট্যুরস আন্ড ট্রাভেলস—এই চার প্রতিষ্ঠানের মাধ্যমে পর্যায়ক্রমে প্রতারণা চালানো হয়েছে। অনেকেই ধারদেনা করে, জমি বিক্রি করে বা সারা জীবনের সঞ্চয় তুলে দিয়েছেন বিদেশ যাওয়ার স্বপ্নে। বর্তমানে তারা চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন।

    আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, ভোক্তা অধিকার লঙ্ঘন ও দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হতে পারে। ইতোমধ্যে কয়েকজন ভুক্তভোগী সাধারণ ডায়েরি করেছেন এবং সম্মিলিতভাবে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

    ত্রিধা ট্যুরস এন্ড ট্রাভেলস, ত্রিধা ট্রেড ইন্টারনেশনাল, আশির্বাদ স্টুডেন্ট কন্সাল্টেন্সিআশির্বাদ ট্যুরস আন্ড ট্রাভেলস এর কার্যক্রম ও লেনদেন সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্ট, কথোপকথনের তথ্য ও ভুক্তভোগীদের বিবরণ দৈনিক স্বাধীন সময় এর কাছে সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগীরা দ্রুত সুষ্ঠু তদন্ত, দায়ীদের গ্রেপ্তার ও আত্মসাৎ করা অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।

    এই সকল প্রতিষ্ঠানের দ্বারা কেউ প্রতারিত হয়ে থাকলে বা এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে চাইলে দৈনিক স্বাধীন সময় এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে ০১৪০৭০২৮১২৯ নম্বরে।

    এ বিষয়ে আরও অনুসন্ধান চলছে। পরবর্তী পর্বে নতুন তথ্য প্রকাশ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031