নীলফামারী প্রতিনিধি মোঃ মোকলেছুর রহমান বাবু
বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চপুকুর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ১৩ রমজান, ৩ মার্চ ২০২৬ ইং তারিখে বিকাল ৪ ঘটিকায় আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী দুই আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোকাররম হোসাইন সাঈদী। সভাপতিত্ব করেন জনাব মাওলানা আমিজার রহমান। আরো বক্তব্য রাখেন ইউনিয়ন নেতাকর্মী ও শহর শাখা রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

