• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মনোহরদী বাজার-এ মোবাইল কোর্ট পরিচালনা, ৮ মামলায় ৫৫০০ টাকা জরিমানা 

     swadhinshomoy 
    04th Mar 2026 1:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ এমরুল ইসলাম
    মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি:

    নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার মনোহরদী বাজার ও আশপাশের এলাকায় উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল-জিহান-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে পৃথক ৮টি মামলায় অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

    অভিযানকালে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল পাওয়া যায়। এছাড়া বাজার ও হোটেলে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাবার বিক্রি এবং রাস্তা দখল করে ইফতার সামগ্রী বিক্রির মাধ্যমে যানজট সৃষ্টির অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।

    এসব অপরাধে দণ্ডবিধি, ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা আরোপ করা হয়।

    এ সময় স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং মনোহরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031