• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাইবান্ধায় কয়েক লাখ টাকার সরকারি গাছ অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে, স্থানীয় প্রভাবশালীরা 

     swadhinshomoy 
    04th Mar 2026 2:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাইবান্ধা প্রতিনিধি, মোঃ মোনারুল ইসলাম
    গাইবান্ধা সদর উপজেলার ১০নং ঘাগোয়া ইউনিয়নের কাটিহারার ইচলির ঘাট থেকে চরের গ্রাম পর্যন্ত সড়কের দুই পাশের সরকারি গাছ কেটে ফেলার ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এলাকাবাসীর দাবি, ইতোমধ্যে প্রায় ১০০টিরও অধিক গাছ কেটে নেওয়া হয়েছে এবং আরও সমোপরিমান গাছ কাটার প্রস্তুতি চলছে। এসব গাছের বাজার মূল্য কয়েক লাখ টাকা হতে পারে।
    তবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) কে জানানো হলে তিনি সঠিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং অত্র ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানকে প্রয়োজনীয় দায়িত্বও দেন। কীন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।সচেতন মহল জানিয়েছে, সরকারি সম্পদ এভাবে লুটপাট হলে শুধু আর্থিক ক্ষতিই নয়, পরিবেশ ও সড়ক নিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। তারা মনে করেন, গাছগুলো সরকারি নিয়ম মেনে সংরক্ষণ বা নিলামের আওতায় আনার কথা থাকলেও তা উপেক্ষা করে অবৈধভাবে কাটার সুযোগ তৈরি হয়েছে।
    স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত করতে হবে এবং কাটা গাছগুলো সরকারি প্রক্রিয়ায় সুরক্ষার আওতায় আনতে হবে। পাশাপাশি, এই ঘটনায় প্রশাসনের সক্রিয় ভূমিকা ও নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।এলাকাবাসীর ভাষ্য, সরকারি আশ্বাসের পরও কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় প্রশ্ন উঠছে এই গাছ কাটার পেছনে কারা জড়িত এবং কোথায় যাচ্ছে এতগুলো মূল্যবান গাছ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031