swadhinshomoy
07th Mar 2026 12:58 pm | অনলাইন সংস্করণ Print
কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি
দৈনিক স্বাধীন সময়
৪ মার্চ আনুমানিক দুপুর ২:০০ ঘটিকার সময় মৌলভীবাজার -কুলাউড়া মহাসড়কের তালতলা নামক স্থানে একটি পিকআপ ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘ*র্ষে মসুদ মিয়া নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,সংঘর্ষটি অত্যন্ত ভয়াবহ ছিল। এতে মোটরসাইকেলে আরোহী মসুদ মিয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্তলেই মৃ*ত্যু হয় তার।
নিহত মসুদ মিয়ার বাড়ি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের করতল গ্রামে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
পরবর্তীতে মৃ*তদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

