• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাজীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি 

     swadhinshomoy 
    07th Mar 2026 1:44 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাজীপুর প্রতিনিধি :

    গাজীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি
    গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্য স্থানে মাদক সেবনে বাধা দেওয়ায় এক নারীকে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে।

    শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার এমসি বাজার এলাকার বেপারী পাড়ায় এই ঘটনা ঘটে।

    গুলিবিদ্ধ নারীর নাম মনোয়ারা বেগম। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের জয়নাল হাজারীর স্ত্রী। এই কৃষক দম্পতি দীর্ঘদিন ধরে শ্রীপুরের এমসি বাজার এলাকায় ভাড়া থেকে একটি পরিত্যক্ত কারখানার দেখাশোনা করে আসছিলেন।

    জানা গেছে, ওই পরিত্যক্ত কারখানার আশেপাশে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসতো। ঘটনার দিন সন্ধ্যায় মাদক কারবারিরা সেখানে মাদক সেবন করছিল। মনোয়ারা বেগম তাদের সেখানে মাদক সেবন করতে নিষেধ করেন এবং ওই স্থান থেকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

    আহত মনোয়ারা বেগমকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

    এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031