• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগঞ্জে ১লক্ষ ৫৭ হাজার টাকা মুল্যের ৯৩ বোতল ভারতীয় মদসহ ০৫ কেজি গাজা আটক 

     swadhinshomoy 
    07th Mar 2026 3:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    ষ্টাফরির্পোটার হবিগজ্ঞ।
    হবিগজ্ঞ ৫৫ বিজিবি মাদক বিরোধী অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ৯৩ বোতল ভারতীয় মদ এবং ০৫ কেজি গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    জানাযায় সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে কঠোর অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ বর্ডারর্গাড বিজিবি। এরই অংশ হিসেবে আজ ০৬ মার্চ ২০২৬ তারিখ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৯৩ বোতল অবৈধ ভারতীয় মদ এবং ০৫ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে, যার মূল্য আনুমানিক ১ লক্ষ ৫৭ হাজার টাকা।

    বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি-র একটি চৌকশটিম হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের গোপন সংবাদের বৃত্তিতে সাতছড়ি বিওপির বিশেষ টহলদল অদ্য ০৬ মার্চ ২০২৬ তারিখ শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতছড়ি এলাকার লেবু বাগান নামক স্থানে টহল পরিচালনা করে, এসময় ভারত থেকে মাদক পাচারকারী একটিদল কয়েকটি বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল চোরাকারবারীদের ধাওয়া করে এসময় মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশী করে বস্তায় ভর্তি কার্টুনে ৯৩ বোতল ভারতীয় মদ এবং ০৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

    আটক কৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, যুব সমাজকে মাদকের ভয়ালগ্রাসের থাবা থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি জোরদার এর পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছেন বিজিবি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031