সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
দৈনিক স্বাধীন সময়
গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীরের পুরো রমজান মাস জুড়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যা উত্তরা বাসি সহ ১৮ আসনের সব শ্রেণী পেশার মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের এই ব্যাতিক্রমী চিন্তা ভাবনা অবশ্যই প্রসংসনীয় এবং আবেগঘন। রমজানের শুরু থেকে উত্তরা ৭ নং সেক্টর শহীদ মীর মুগ্ধ মঞ্চে যোহর থেকে আসর পর্যন্ত পবিত্র কোরআন তেলাওয়াত, ধর্মীয় আলোচনা হামদ নাত পরিবেশন করা হয়। এতে উপস্থিত শীর্ষ স্থানীয় আলেম গন। এ ধরনের আয়োজন ইতিপূর্বে কখনো কোনো সময় দেখা যায় নি। তাই সাধারণ মানুষের মধ্যে এমপি সাহেব নিয়ে প্রসংশামূলক আলোচনা শুনা যাচ্ছে। সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে তিনি কঠিন হুঁশিয়ারী দিয়ে বলেছেন অন্যায়কারী আমার ভাই হলেও কোনো ছাড় দেয়া হবে না। এ ধরনের বক্তব্যে এলাকায় তার গ্ৰহণযোগ্যতা আকাশ চুম্ভি। নির্বাচিত সরকারের প্রত্যেক সংসদ সদস্যদের জন্য এস এম জাহাঙ্গীর পথ প্রদর্শক হয়ে থাকবেন এটাই প্রত্যাশা।

