মোহাম্মদ এমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে এতিম শিক্ষার্থীদের সঙ্গে উৎসর্গ ফাউন্ডেশন-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ রমজান) উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা ফকির বাড়িতে অবস্থিত মদিনাতুল উলূম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওঃইলিয়াস এর সভাপতিত্বে এবং
মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও উৎসর্গ ফাউন্ডেশন মনোহরদী উপজেলা শাখার তথ্য ও সম্প্রচার বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ এমরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন-এর মনোহরদী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ প্রধান।
এ সময় উৎসর্গ ফাউন্ডেশন-এর সহ-সভাপতি জুয়েল রানা, অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেন এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুম মিয়াসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

