বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।
সিলেটের বিশ্বনাথে শ্রমিকলীগ নেতা মাছুম হোসেন (৩৮) এর বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করা হয়েছে। গত ২০২৪ সালের ৬ অক্টোবর তার বিরুদ্ধে এই গ্রেফতারী পরওয়ানা জারি করেন আদালত। তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণের জন্য বিশ্বনাথ থানার ওসিকে নির্দেশও দেয়া হয়েছে। মাছুম আহমদ ছাতক উপজেলার বুরাইয়া বুরকি হাটি গ্রামের তফজ্জুল হোসেনের ছেলে। তারা দীর্ঘদিন ধরে স্ব-পরিবারে বিশ্বনাথ পৌর শহরের মোল্লারগাঁও রোডের বুরাইয়া হাউসে বসবাস করে আসছে।
গত ২০২৩ সালে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্র্রেট ও আমলী ৩নং আদালতে তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন বিশ্বনাথ পৌরসভার শাহজিরগাঁও গ্রামের লুকমান মিয়ার মেয়ে ও আমরোজ আলীর স্ত্রী আফতেরা বিবি (৫১)।
তিনিও বিশ্বনাথ খাজাঞ্চি রোডের ‘সিলেট ক্লোজ’ ৩৮৬ নং বাসার বাসিন্দা। আর এই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন আদালত। মাছুমের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি হওয়ার পর থেকে তার গ্রামে বাড়ি ও বুরাইয়া হাউস নামের বাসাতে বেশ কয়েকবার অভিযান চালিয়েছে পুলিশ। তাকে না পেলেও কয়েক দিন পর পর পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এতে মাছুমের সন্তানসহ পরিবারের লোকজন চরম আতংকের মধ্যে বসবাস করছেন।

