• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভারতে পাচারের সময় কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার, পাচারকারী আটক 

     swadhinshomoy 
    08th Mar 2026 3:10 pm  |  অনলাইন সংস্করণ Print

    পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    ০৮ মার্চ/২৬

    সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে দুইটি কষ্টিপাথরের মূর্তি পাচারের সময় মূর্তিসহ রাসেল ইসলাম (৩৩) নামের একজনকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

    দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে আটককৃত ব্যক্তির বাড়ি থেকে কষ্টিপাথর উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত ব্যক্তির তথ্যমতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরো একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়।

    আটককৃত রাসেল ইসলাম হলেন দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামের মকবুল হোসেনের ছেলে।

    শনিবার বিকেলে প্রেসবিফ্রিং করে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল লতিফুল বারী।

    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামে অভিযান চালিয়ে ভারতে পাচারের জন্য আসামির বাড়িতে লুকিয়ে রাখা একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয় এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরো একটি মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি দুটির ওজন ২৫ কেজি ৬৭০ গ্রাম যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা। সীমান্তে বিজিবি সব সময় সর্তক অবস্থানে আছে বলেও জানান তিনি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031