• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চীনের সরবরাহ শৃঙ্খল ও শিল্প কাঠামো বিনিয়োগে আস্থা বাড়াচ্ছে 

     swadhinshomoy 
    08th Mar 2026 3:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    ৬ মার্চ বেইজিংয়ের গণ-মহাভবনে চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে, যেখানে সরকারি কার্যবিবরণী উপস্থাপন করা হয়েছে।

    এ বছরের সরকারি কার্যবিবরণীতে চীনে বিদেশি পুঁজির পুন:বিনিয়োগ এবং স্থানীয় উৎপাদন সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। সরকারি কার্যবিবরণীর খসড়া প্রণয়ন দলের প্রধান এবং রাষ্ট্রীয় পরিষদের গবেষণা দপ্তরের পরিচালক শেন তানইয়াং বলেছেন, অতি-বৃহৎ বাজার, পরিষেবা শিল্প, উদ্ভাবনী বাস্তুতন্ত্র এবং উচ্চস্তরের উন্মুক্ততা—এই চারটি বিষয় চীনে বিদেশি বিনিয়োগের জন্য নতুন ব্যবসায়িক সুযোগের প্রতিনিধিত্ব করে।

    জানা গেছে, ২০২৫ সালের শেষ নাগাদ, চীনে বিদেশি মূলধনের প্রকৃত ব্যবহার টানা ১৬ বছর ধরে ৭০০ বিলিয়ন আরএমবি ছাড়িয়ে গেছে, যা বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। চীনে বিদেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠানগুলোর পরিচালন আয় এবং মোট মুনাফা সাধারণত ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে।

    শেন তানইয়াং বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য চীনের একটি বিশাল বাজার রয়েছে। গত বছর চীনের মোট ভোগ্যপণ্যের খুচরা বিক্রি প্রথমবারের মতো ৫০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, যা একে বিশ্বের অন্যতম বৃহত্তম খুচরা বাজারে পরিণত করেছে। এই বিশাল ভোগ্যপণ্যের বাজারে উচ্চমানের পণ্যের ব্যাপক সরবরাহ প্রয়োজন।

    দ্বিতীয়ত, ব্যবসায়িক সুযোগটি তৈরি হয়েছে পরিষেবা শিল্পের বিকাশের ফলে। এই বছর চীন বাজারে প্রবেশাধিকার প্রসারিত করবে এবং পরিষেবা শিল্পের নানা ক্ষেত্র উন্মুক্ত করবে, যা বিদেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠানসহ সব ধরনের উদ্যোগের জন্য নতুন ব্যবসায়িক সুযোগের ধারাবাহিক প্রবাহ নিশ্চিত করবে।
    তৃতীয়ত, চীনের একটি সম্পূর্ণ ও দক্ষ শিল্প এবং সরবরাহ শৃঙ্খল রয়েছে। দেশটি ডিজিটাল অর্থনীতি এবং সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নের মতো ক্ষেত্রগুলোকে ঘিরে একটি নতুন শিল্প ইকোসিস্টেম তৈরি করছে।

    চতুর্থত, নতুন ব্যবসায়িক সুযোগটি চীনের উন্মুক্তকরণ নীতির সুযোগগুলোর মধ্যে নিহিত। এই বছর চীন মুক্ত বাণিজ্য অঞ্চলগুলোকে উন্নত করার কৌশলটি সম্পূর্ণ ও গভীরভাবে বাস্তবায়ন করবে এবং জাতীয় স্তরের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চলগুলোর উচ্চমানের উন্নয়নের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করবে।

    সূত্র:জিনিয়া-তৌহিদ-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031