• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রোমে চীনের প্রতিবন্ধীদের দারিদ্র্যবিমোচন অভিজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন 

     swadhinshomoy 
    14th Mar 2026 3:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    ‘উন্নয়নের অধিকার একযোগে ভাগাভাগি- চীনের প্রতিবন্ধীদের দারিদ্র্যমুক্তির অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সম্মেলন রোমে অবস্থিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর সদর দফতরে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ১২ মার্চ অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণকারীরা চীনের প্রতিবন্ধীদের দারিদ্র্যমুক্তি বিষয়ে অর্জিত অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করেন এবং প্রতিবন্ধীদের সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এগিয়ে নেওয়ার পথ নিয়ে আলোচনা করেন। এফএওতে নিযুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধি, ইতালির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিশেষজ্ঞসহ প্রায় একশ জন এতে অংশগ্রহণ করেন।

    চীনের প্রতিবন্ধী ব্যক্তিদের ফেডারেশনের চেয়ারম্যান ছেং খাই এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক ছু তংইউ এতে উপস্থিত থেকে ভাষণ দেন।

    ছেং খাই বলেন, প্রতিবন্ধীদের সমান অধিকার নিশ্চিত করা এবং সমন্বিত উন্নয়ন সাধনকে চীনের কমিউনিস্ট পার্টি ও চীন সরকার সবসময় গুরুত্ব দিয়ে আসছে। একই সঙ্গে, প্রতিবন্ধীদের দারিদ্র্য সমস্যা সমাধানকে দারিদ্র্যবিমোচন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে। অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে দেশের গ্রামাঞ্চলে বসবাসকারী ৭১ লাখ দরিদ্র প্রতিবন্ধী মানুষ চরম দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন।

    ছু তংইউ বলেন, প্রতিবন্ধীদের দারিদ্র্যবিমোচন কার্যক্রম বাস্তবায়নে চীনের অভিজ্ঞতা ও অর্জন আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছে। এ ক্ষেত্রে এফএও ভবিষ্যতেও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখতে আগ্রহী।

    সূত্র:আকাশ-ফয়সল-শিশির,সিএমজি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031