গৌতম কুমার মহন্ত, নওগাঁঃ নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির একশত পরিবারের মধ্যে ছাগল ও উপকরণ বিতরণ কারা হয়েছে।
১৪ মার্চ শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে এসব ছাগল ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। একশ’টি ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারে এসব ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। প্রধান অতিথিসহ এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রাণিসম্পদ অফিসার মাহাফুজার রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু, বদলগাছী থানার অফিসার ইনর্চাজ লুৎফর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটিনারী সার্জন নাজমুল হক। অনগ্রসর ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির মানুষদের আর্থ সামাজিক ও জীবন মান-উন্নয়নের লক্ষ্যে এসব ছাগল ও উপকরণ বিতরণ করা হয় বলে প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী জানান।

