swadhinshomoy
16th Mar 2026 10:57 am | অনলাইন সংস্করণ Print
সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর সরকারী ছুটি হতে আর দুই তিন দিন বাকি কিন্তু সড়ক মহাসড়ক জুড়ে প্রচন্ড জ্যাম শুরু হয়েছে । ঢাকার মধ্যে মহাখালী বাসস্ট্যান্ড থেকে এয়ার পোর্ট পর্যন্ত রাস্তার দুই ধারে সমান ভাবে জ্যাম চোখে পড়ে। শহরের ভেতর পেট্রলপাম্প গুলোতে গাড়ি এবং মটর বাইকের তেল সংগ্ৰহের লম্বা সারির কারণে রাস্তার প্রশস্ততা কমে যাওয়ায় দূর পাল্লার যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করতে না পারায় আর জ্যাম সৃষ্টি হচ্ছে বলে ভুক্ত ভোগিদের অভিযোগ। এভাবে চলতে থাকলে জনসাধারণের ভোগান্তি লাঘব হবে বলে মনে হয় না। পরিবহন মালিক শ্রমিক সংগঠনের সবাই কে আরো আন্তরিক হওয়া প্রয়োজন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

