• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে বাড়ী ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে 

     swadhinshomoy 
    16th Mar 2026 11:04 am  |  অনলাইন সংস্করণ Print

    সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
    বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় একে অপরকে দোষারোপ করা হচ্ছে।
    উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের বহবলদিঘী গ্রামের মৃত আলা বক্স এর স্ত্রী মোছাঃ নুর বানু বেগম (৬০) জানান, একই গ্রামের মৃত মফিজ উদ্দীন এর ছেলে মোঃ মাহফুজ আলম আপন (৩০), মৃত নুরুল ইসলাম এর ছেলে মোঃ বাবু (৫০), দিনাজপুর সিকদার গ্রামের মোঃ রোস্তম আলী এর ছেলে মোঃ ইয়াছিন আলী (৫০) ও মোঃ আনিছুর রহমান (৬৫), মহব্বতপুর গ্রামের মোঃ আবু হেনা (৬০) সহ অজ্ঞাতনামা ১৫০ জন বিবাদী আমার পিতা ও মাতার নামীয় সম্পত্তি যা আমি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে বসত বাড়ী ঘর নির্মাণ পূর্বক দীর্ঘদিন যাবৎ বসবাস ও ভোগ দখল করে আসছি। ১৫ মার্চ ২০২৬ সকাল ০৭.৩০ টায় পূর্ব শত্রুতার জের ধরে উক্ত প্রতিপক্ষগণ তাদের হাতে বাঁশের লাঠি, ছোরা, রাম দা, হাসুয়া, চাইনিজ কুড়াল, সাবল, কোদাল ইত্যাদি নিয়ে আমার বসত বাড়ীতে জোর পূর্বক অনধিকার প্রবেশ করে অতর্কিতভাবে আমার টিনের বাড়ী ঘর ভাংচুর করে এবং ঘরের মধ্যে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে ছড়িয়ে ছিটিয়ে তছনছ করে। আমার খাটের বিছানার নিচে রাখা আলু বিক্রয়ের নগদ ১০ লক্ষ টাকা অসৎ উদ্দেশ্য প্রতিপক্ষগণ বাহির করে নেয়। প্রতিপক্ষগণ আমার বাড়ী-ঘর সহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। এ বিষয়ে উল্লেখিত বিবাদীদ্বয়ের বিরুদ্ধে বিরল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    এব্যাপারে অভিযুক্ত বিবাদী মাহফুজ আলম আপন জানান, রাঙ্গন মৌজার ১২৬৮ নং দাগে আমার পিতা মরহুম বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন রেজিষ্ট্রি কবালা দলিলমূলে সাজেদা বেগম এর নিকট হতে ১০ এপ্রিল ১৯৭২ তারিখে ৩৭৩০ নং দলিলে ৩৩ শতক, ১৮ নভেম্বর- ১৯৭২ তারিখে ২০৪০৬ নং দলিলে ১২ শতক, ২২ অক্টোবর ১৯৭৫ তারিখে ৩২৭৫৭ নং ৩২৭৫৭ নং দলিলে ১০ শতক ও ২৬ আগস্ট- ১৯৯৩ তারিখে ৬৪০১ নং দলিলে ১৫ শতক জমি ক্রয় করে নামজারীর পর আরএস জরীপের রেকর্ডে বুঝারত ২১০৩ ও ডিপি ৪৩৫ নং খতিয়ানে ১২৬৮ এর হাল দাগ ৩৪৯২ শ্রেণি ডাঙ্গা ৫৭ শতক রেকর্ডভূক্ত হয়। আমরা বর্ণিত জমি ভোগদখল করে ফসল উৎপাদন করে আসছি। বহবলদিঘী গ্রামের মৃত ওহাব আলী এর ছেলে রশিদুল ইসলাম (৩৭), মোমিনুল ইসলাম (৪১), মৃত আতা এর ছেলে হুসেন আলী (৩৫), রুবেল ইসলাম (৩২), মৃত আতা এর স্ত্রী লাল বানু (ভানু) (৫৫), মৃত আতা এর মেয়ে ফরিদা বেগম (৩৩), মৃত আলা বক্স এর স্ত্রী নূরী বেগম (৫২)সহ অজ্ঞাতনামা ৬/৭ জন আমার পিতার ক্রয়কৃত জমি তাদের বলে জোরপূর্বক বসতবাড়ি নির্মাণের পায়তারা করে। গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আমার পিতা মারা যায়। ১৫ মার্চ ২০২৬ তারিখ সকাল ০৮ টায় আমার পিতার জমিতে জোরপূর্বক বসতবাড়ী নির্মাণের চেস্টা করলে লোক মারফৎ খবর পেয়ে আমি গিয়ে বাঁধা নিষেধ করলে আমাকে মারপিট করে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করায় থানায় অভিযোগ দায়ের করি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031