• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শাহরুখ খান প্রতিহিংসার শিকার: মমতা বন্দ্যোপাধ্যায় 

     swadhinshomoy 
    01st Dec 2021 5:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    বলিউড সুপারস্টার শাহরুখ খান প্রতিহিংসা শিকার বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই সফরকালে বুধবার তিনি এ কথা বলেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

    রাজনৈতিক নেতা, আন্দোলনকর্মী ও সাবেক বিচারপতিদের সঙ্গে এক আলাপচালিতায় এ কথা বলেন মমতা। এ সময় বিজেপিকে ‘নিষ্ঠুর ও অগণতান্ত্রিক’ দল বলে অভিহিত করে মমতা সামনে এগিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

    এ সময় তিনি বলেন, ভারতের মানুষ জনশক্তি ভালোবাসে, পেশিশক্তি নয়। আমরা নিষ্ঠুর অগণতান্ত্রিক দল বিজেপির মুখোমুখি হয়েছি। যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে আমরা জিতে যাবো।

    আলাপচারিতায় উপস্থিত থাকা বলিউড পরিচালক মহেশ ভাটকে মমতা বলেন, মহেশজি, আপনিও তো প্রতিহিংসার শিকার হয়েছেন, শাহরুখ খানও প্রতিহিংসার শিকার হয়েছে। যদি আমরা জিততে চাই, তাহলে আমাদের লড়াই করতে হবে, এবং নিজেদের কথা প্রকাশ্যে বলতে হবে।

    এ সময় মারাঠা বীর শিবাজীকে নিয়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার উল্লেখ করে মমতা বলেন, বাংলা ও মহারাষ্ট্রের সম্পর্ক গভীর।

    বুধবারের এই আলোচনায় মমতার সঙ্গে উপস্থিত ছিলেন হাইকোর্টের সাবেক বিচারপতি শফি পারকার এবং অভয় থিপসে, তুষার গান্ধী, সাবেক কংগ্রেস নেতা সঞ্জয় ঝা, সুধীন্দ্র কুলকার্নি, শত্রুঘ্ন সিনহা, লেখক শোভা দে এবং বলিউড তারকা স্বরা ভাস্কর, রাহুল বোস ও কঙ্কনা সেন শর্মা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2021
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031