• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফল ব্যবসায়ী জাকিরকে কুপিয়ে হত্যা, বসতঘরে জনতার আগুন 

     swadhinshomoy 
    25th Mar 2026 10:43 am  |  অনলাইন সংস্করণ Print

    রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
    মাদারীপুরের রাজৈরে জমিসংক্রান্ত বিরোধে জাকির শেখ (৫০) নামে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। (২৪ মার্চ) মঙ্গলবার সকালে উপজেলার আমগ্রাম মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা ছয়টি ঘর পুড়িয়ে দিয়েছে।
    নিহত জাকির মাদারীপুর জেলার রাজৈর মজুমদারকান্দি গ্রামের
    নুরুজ্জামান শেখের ছেলে। সে
    রাজৈর বাসস্ট্যান্ডের একজন ফল ব্যবসায়ী।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাকির শেখের জামাই রাসেল কাজী (৩৭)আমগ্রাম মধ্যেপাড়া এলাকায় বসবাস করেন।
    এসাহাক কাজীর ছেলে রাসেল কাজী ও সোহেল কাজী (৩৪) তাদের প্রতিবেশী আব্দুল মজিদ খাঁ,র ছেলে ইলিয়াস খাঁ গংদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
    ইতিপূর্বে এই বিষয় নিয়া একাধিক বার শালিশ হয় কিন্তু কোন মিমাংসা হয়নি।
    ঘটনার দিন সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় জাকির শেখ কে ফোন দিয়ে বিরোধ এর বিষয়ে জানানো হলে জাকির শেখ বাজার শেষ করে বিষয়টি মিমাংসা করার জন্য মেয়ে জামাই বাড়ী আমগ্রাম মধ্য পাড়া যান, সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসী প্রতিপক্ষের লোকজন জাকির শেখ কে দেখাতে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
    স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এদিকে, সংঘর্ষে সোহেল কাজী (৩৪) গুরুতর আহত হন। তাকে প্রথমে রাজৈর হাসপাতালে চিকিৎসা করা হয় অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকায় পাঠানো হয়।
    জাকির শেখের হত্যার ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা
    মজিদ খাঁর বাড়িসহ ইলিয়াস খাঁ ছয়টি বসতঘরে হামলা চালায়ে আগুন দেয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এবং খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    রাজৈর থানার কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031