swadhinshomoy
29th Mar 2026 12:09 pm | অনলাইন সংস্করণ Print
রাজশাহীর বাঘা উপজেলার বাঘা পেট্রোলিয়ামে জালানী তেলের জন্য বাইকাররা এক কিলোমিটার লম্বা লাইন ধরে অপেক্ষা করছেন। উপজেলা প্রতিনিধি আসাদুল হকের সার্জমিন পর্যবেক্ষণে দেখা গেছে, তেল সংকটের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। লাইনে দাঁড়িয়ে থাকার ফলে রাস্তায় যানজটও দেখা দিয়েছে।
পুলিশের কড়া পাহারায় চলছে তেল সরবরাহ। কর্তৃপক্ষ নিশ্চিত করছেন যাতে কেউ প্রয়োজনের অতিরিক্ত তেল না নিতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এই তেল সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে।
কর্তৃপক্ষ আশা জানিয়েছেন, অতি দ্রুত এই সংকট কেটে যাবে। সুষ্ঠু বণ্টন বজায় থাকলে এবং কারচুপি না হলে সরকারের সরবরাহকৃত তেলে কোনো সমস্যা হবে না। এই মত বেশিরভাগ মানুষের মধ্যে প্রতিফলিত হয়েছে। বাঘা উপজেলার অধিবাসীরা এখন নিয়মিত তেল পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

