• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুই কোটি ৪০ লাক টাকার ভারতীয় অবৈধ ঔষধ, মেহেদী, মদ ও ট্রাকসহ আটক 

     swadhinshomoy 
    29th Mar 2026 2:17 pm  |  অনলাইন সংস্করণ Print

    ষ্টাফরির্পোটারঃ ইলিয়াস আলী মসুক।
    হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ২ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ, মেহেদী, মদ ও ট্রাক আটক করেছে।

    আজ ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রোজ শনিবার সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক পৃথক বিশেষ অভিযানে ২ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ, মেহেদী, ৭০ বোতল মদ ও পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকসহ আটক করে দেশের জন্য একটি বড় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে বিজিবি।

    বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। ভোররাতে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ভাংগারি মালামালের নিচে অত্যন্ত সুকৌশলে এবং গাড়ির পাটাতনের নিচে লুকানো বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ ও মেহেদী উদ্ধার করা হয়।

    এছাড়া পৃথক অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে ২৩ বোতল এবং শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে আরও ৪৭ বোতল অবৈধ ভারতীয় মদ আটক করা হয়। এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টেরপেয়ে চোরা কারবারীরা পালিয়ে যায়।

    আটককৃত সকল অবৈধ পণ্যেের মূল্য আনুমানিক ২ কোটি ৪০ লক্ষ টাকা। এসব পণ্য সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

    বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এধরনের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিয়মিত অভিযান পরিচালনা চলমান থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031