• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ১ 

     swadhinshomoy 
    29th Mar 2026 2:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
    নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
    জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আবুল হোসেন ও এএসআই কফিল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
    পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খিদিরপুর বাজার মাঠের দক্ষিণ পাশে খোলা স্থানে কিছু ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে—এমন সংবাদের ভিত্তিতে গত ২৭ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জয়চন্দ্র (২২), পিতা: মৃত শ্যামল চন্দ্র, গ্রাম: খিদিরপুর, থানা: মনোহরদী—কে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    এ ঘটনায় মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে ২৮ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
    পুলিশ জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031