• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মনোহরদীতে স্কুলছাত্রী অপহরণ, দুই দিনেও উদ্ধার হয়নি—পরিবারে উৎকণ্ঠা 

     swadhinshomoy 
    29th Mar 2026 2:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি:

    নরসিংদীর মনোহরদী উপজেলায় এক স্কুলছাত্রী অপহরণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার দুই দিন অতিবাহিত হলেও এখনো ভুক্তভোগীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের বাসিন্দা সেলিম (৪০)-এর মেয়ে মোসাম্মৎ রিমা (১৫) স্থানীয় খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। একই এলাকার বখাটে ও মাদকাসক্ত যুবক জীবন (২০) দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল।

    পরিবারের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও অভিযুক্ত জীবন তার আচরণ থেকে সরে আসেনি। বরং বিভিন্ন সময়ে হুমকি দিয়ে বলে, তার প্রস্তাবে রাজি না হলে রিমাকে অপহরণ করা হবে।

    অভিযোগে আরও বলা হয়, গত ২৬ মার্চ ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রিমা নিজ বাড়ির আঙিনায় অবস্থান করছিল। এ সময় জীবন অজ্ঞাতনামা ২/৩ জন সহযোগীকে সঙ্গে নিয়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।
    ঘটনার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে স্থানীয় সূত্রে জানতে পারেন, জীবন ও তার সহযোগীরাই এ ঘটনার সঙ্গে জড়িত।

    এদিকে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা অভিযুক্তদের বাড়িতে গিয়ে রিমার খোঁজ চাইলে তারা বিষয়টি অস্বীকার করে। অভিযোগ রয়েছে, এ সময় পরিবারের সদস্যদের হুমকি দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়। পরে ভুক্তভোগীর পরিবার মেয়েটিকে উদ্ধারের দাবিতে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

    মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীকে দ্রুত উদ্ধারের লক্ষ্যে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031