নিজস্ব প্রতিবেদক, মো: মোকলেছুর রহমান বাবু
নীলফামারীর সৈয়দপুরে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ খালেকুল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২৮ মার্চ) রাতে সৈয়দপুর শহরের ওয়াপদা এলাকায় পঞ্চগড়গামী যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খালেকুল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি নয়া দলুয়া এলাকার মোহাম্মদ আসলামের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়গামী ‘প্রিয়ম’ বাসে তল্লাশি চালানো হয়। এ সময় খালেকুলের দেহ তল্লাশিকালে তার বহন করা একটি স্কুল ব্যাগ থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক সাকিব সরকার জানান, এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর ২১।

