• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাজিরপুরে অভিযানে ৪০০ লিটার পেট্রোল জব্দ ও ২ ব্যবসায়ীকে জরিমানা 

     swadhinshomoy 
    30th Mar 2026 10:48 am  |  অনলাইন সংস্করণ Print

    পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি ও অবৈধভাবে মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ ও দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

    রবিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার চাঁদকাঠী বাজার ও গাওখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী।

    অভিযানে চাঁদকাঠী বাজারের সারদা ফার্মেসিতে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে ব্যবসায়ী হাসান বাহাদুরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, গাওখালী বাজারের মেসার্স শিহাব স্টোরের মালিক জিয়াউল হাসানকেও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তার কাছ থেকে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়
    অভিযান চলাকালে দেখা যায়, অভিযুক্ত কোনো বিক্রেতার কাছেই তেল বিক্রির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমোদনপত্র ছিল না। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতে যথাযথ অনুমোদনপত্র ছাড়া তেল বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।

    প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031