• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কাঁঠালিয়ায় বরিশাল এক্সপ্রেস বাসে অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানির অভিযোগ 

     swadhinshomoy 
    30th Mar 2026 2:20 pm  |  অনলাইন সংস্করণ Print

    মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ঢাকা-বরিশাল-কাঁঠালিয়া-আমুয়া রুটে চলাচলকারী “বরিশাল এক্সপ্রেস” পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং এক যাত্রীকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

    অভিযোগ অনুযায়ী, ঈদের পর নির্ধারিত ৬০০-৭০০ টাকার ভাড়ার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে ১১০০-১৩০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এছাড়া টিকিট কেটে আসন না দেওয়া, অতিরিক্ত যাত্রী বহন এবং অসৌজন্যমূলক আচরণের ঘটনাও ঘটছে।

    ভুক্তভোগী মনিরুজ্জামান জানান, তিনি ১১০০ টাকায় টিকিট কেটে তালতলা বাজার থেকে গাড়িতে উঠতে গেলে বাস না থামায় চলন্ত অবস্থায় উঠতে বাধ্য হন। এ সময় সুপারভাইজারের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলে তিনি গুরুতর আহত হন।

    এ বিষয়ে পরিবহন কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনও জানিয়েছে, প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031