• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জয়পুরহাটে বৈধ কাগজপত্র বিহীন যানবাহনে জ্বালানি তেল সরবরাহ না করার সিদ্ধান্ত 

     swadhinshomoy 
    30th Mar 2026 3:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    পুলক কুমার সরকার
    জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    ২৯ মার্চ/২৬

    জয়পুরহাটে চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন সনদ সহ বৈধ কাগজপত্র বিহীন সবধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
    রোববার (২৯ মার্চ) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

    জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়ার সভাপতিত্বে এ সভায় পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আল আমিন চৌধুরী রানা ও সাধারণ সম্পাদক আবুল খায়ের মোঃ গোলাম মওলা ও পেট্রোল পাম্প মালিক রাফি চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    সভায় জ্বালানি তেল সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে জেলার সকল পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিগুলোকে বৈধ কাগজপত্র বিহীন যানবাহন ও হেলমেট ব্যতীত মোটরসাইকেলে কোনো ধরনের জ্বালানি তেল সরবরাহ না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া খোলাবাজারে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান এবং পাম্পে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কথা জানানো হয়। ৩০ মার্চ সোমবার থেকে প্রতিটি পেট্রোল পাম্পে বড় ব্যানার টানিয়ে এসব নিয়ম জনসম্মুখে প্রকাশ করার সীদ্ধান্ত গৃহীত হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031