• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বরগুনায় গণতন্ত্র শক্তিশালীকরণে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    19th Apr 2026 12:26 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ শাহজালাল, বরগুনা।।

    গণতন্ত্রকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে বরগুনায় অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

    ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় গণতান্ত্রিক চর্চা জোরদার, সুশাসন নিশ্চিতকরণ এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

    সভায় সভাপতিত্ব করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক বরগুনা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মো. ফারুক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন বরিশাল জেলা কমিটির সম্পাদক রঞ্জিত দত্ত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন বরগুনা জেলা কমিটির সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের। এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর কবীর মৃধা, প্রফেসর জুলফিকার আলী বাবু, সাংবাদিক মালেক মিঠু, সুমন শিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

    বক্তারা বলেন, একটি কার্যকর গণতন্ত্র গড়ে তুলতে হলে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিকদের আরও সংগঠিত হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

    তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক পরিবীক্ষণ ও পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব। এজন্য নাগরিক সমাজ, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

    সভা শেষে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930