• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগজ্ঞ ৫৫ বিজিবির অভিযানে ২ লাক টাকার ভারতীয় গাজা ও বিয়ার আটক 

     swadhinshomoy 
    20th Apr 2026 12:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    ষ্টাফরির্পোটারঃ হবিগজ্ঞ।
    হবিগজ্ঞর মাধবপুর সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ২ লক্ষ টাকা মূল্যের ৫৪ কেজি ভারতীয় গাঁজা এবং ১৫ বোতল বিয়ার উদ্ধারে সক্ষম হয়েছে।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে কঠোর অভিযান পরিচালনা করে অদ্য ১৯ এপ্রিল ২০২৬ তারিখ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সাতছড়ি বিওপির টহল দল সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৪ কেজি ভারতীয় গাঁজা এবং ১৫ বোতল ভারতীয় বিয়ার জব্দ করেছে। যার মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা।

    বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতছড়ি বিওপির টহলদল অদ্য ১৯ এপ্রিল ২০২৬ তারিখ সীমান্ত হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতছড়ি এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় সেগুন বাগান নামক স্থানে টহল পরিচালনার সময় ভারত হতে মাদক পাচারকারী কয়েকটি বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশী করে বস্তায় মধ্যে মালিকানা বিহীন অবস্থায় ৫৪ কেজি ভারতীয় গাঁজা এবং ১৫ বোতল বিয়ার আটক করতে সক্ষম হয়।

    উল্লেখ্য, চলতি মাসে ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে সর্বমোট ৯৯ কেজি ভারতীয় গাঁজা, ১২ বোতল ভারতীয় মদ এবং ১৫ বোতল বিয়ার আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছেন বাংলাদেশ বডার্গাড ৫৫ বিজিবি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930