• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মনোহরদীতে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীর অভিযোগ 

     swadhinshomoy 
    20th Apr 2026 2:35 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
    নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা করছে প্রতিপক্ষ—এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য জুয়েনা আক্তার।
    জানা গেছে, জুয়েনা আক্তারের পরিবারের সঙ্গে একই গ্রামের আঃ মালেকের ছেলে জাহাঙ্গীর (৩৫), মৃত তোতামিয়ার ছেলে মান্নান, বাচ্চু মিয়ার ছেলে আরাফাত, শরিফ মিয়া, আঃ মালেক মালুমিয়ার ছেলে জয়নাল ও জসিম উদ্দিন, হানিফের ছেলে রাসেল, কাজল মিয়ার ছেলে নয়ন এবং আলাল উদ্দীনের ছেলে আমিন হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
    স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য শালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও স্থায়ী সমাধান হয়নি। পরবর্তীতে জুয়েনা আক্তার আদালতের শরণাপন্ন হলে আদালত তার পক্ষে রায় প্রদান করেন। কিন্তু অভিযোগ রয়েছে, আদালতের রায় পাওয়ার পরও প্রতিপক্ষ তা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। এমনকি তারা ওই জমিতে ঘরবাড়ি নির্মাণের কাজও শুরু করেছে।

    ভুক্তভোগী জুয়েনা আক্তার বলেন, “আদালতের রায় থাকার পরও প্রতিপক্ষ আমার জমি দখল করে ঘর নির্মাণ করছে। বাধা দিতে গেলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।”
    তিনি জানান, এ বিষয়ে চলতি এপ্রিলের ১০ তারিখে মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

    এ ব্যাপারে জানতে চাইলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930