• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আত্রাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    20th Apr 2026 2:42 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ফিরোজ আহমেদ
    আত্রাই প্রতিনিধিঃ

    নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নুরে আলম সিদ্দিকি। তিনি তার বক্তব্যে ইমামদের উদ্দেশ্যে বলেন, সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দিতে ইমামদের আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আকবর হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মহতামিম মাওলানা মোহাম্মদ মুজাহিদ খাঁন।

    এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন আত্রাইয়ের এমসি মোঃ আবুল হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক,মোঃ রেজাউল করিম,মাওলানা আব্দুল জলিল জিসি,সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ হাই আল হাদি।

    সম্মেলনে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও মোয়াজ্জেমগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইমামদের দক্ষতা বৃদ্ধি,ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সামাজিক সচেতনতা তৈরির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930