• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে সাইন ইন বন্ধ 

     swadhinshomoy 
    04th Aug 2021 10:48 am  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব কোনো সেবায় অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা এর চেয়ে পুরোনো সংস্করণের অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস থেকে ব্যবহারকারীদের সাইন-ইন করতে দেবে না গুগল। নতুন ওই সিদ্ধান্ত সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে কার্যকর হবে। সার্চ জায়ান্ট খ্যাত মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘আমাদের ব্যবহারকারীদের সুরক্ষিত রাখার চলমান প্রচেষ্টার অংশ হিসাবে অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা এরচেয়ে পুরোনো কোনো অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে সেপ্টেম্বর ২৭, ২০২১ থেকে সাইন-ইন করতে দেবে না গুগল’। “আপনি যদি সেপ্টেম্বর ২৭-এর পরে আপনার ডিভাইসে সাইন-ইন করেন, তাহলে জিমেইল, ইউটিউব ও ম্যাপসের মতো গুগল পণ্য ও সেবা ব্যবহারের সময় ইউজারনেম ও পাসওয়ার্ড ‘এরর’ চোখে পড়তে পারে আপনার।”- যোগ করেছে গুগল। এক প্রতিবেদন বলছে, অ্যান্ড্রয়েড ২.৩.৭ বাজারে এসেছিল প্রায় ১০ বছর আগে। বর্তমানে গোটা বিশ্বে সক্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইসের সংখ্যা তিনশ কোটিরও বেশি। পুরোনো প্রযুক্তি আঁকড়ে রেখেছেন এমন অল্প কিছু ব্যবহারকারী ছাড়া অন্যদের উপর এটি তেমন প্রভাব ফেলবে না বলেও উল্লেখ করেছে সাইটটি।

    তবে অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা পুরোনো অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসের ব্রাউজার থেকে লগ-ইন করে কিছু গুগল সেবা ব্যবহার করা যাবে। আর অ্যান্ড্রয়েড ৩.০ হানিকম্ব চালিত ডিভাইসগুলো থেকে সব গুগল অ্যাকাউন্টে লগ-ইন করা যাবে, তবে অপারেটিং সিস্টেম আপডেট করার সুযোগ থাকলে সেটি করার পরামর্শই দিয়েছে গুগল।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2021
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031