• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • উপনির্বাচনে ৬ জনের মনোনয়ন সংগ্রহ, জমা দিলেন ৬ প্রার্থী 

     Md Mokter Hossain 
    27th Sep 2026 4:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    মজিদ ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ​আসন্ন উপনির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সর্বমোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংগৃহীত ৬টি মনোনয়নপত্রই আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
    ​জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপনির্বাচনে অংশ নিতে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন—
    ১. মির্জা ফয়সল আমীন (বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি)
    ২. ওবায়দুল্লাহ মাসুদ (বিএনপি) সাবেক ছাত্র নেতা ।
    ৩. দেলাওয়ার হোসেন (১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামী)
    ৪. খাদেমুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
    ৫. আব্দুল আলীম আজমী (বাংলাদেশ খেলাফত আন্দোলন)
    ৬. হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (বাংলাদেশ কংগ্রেস)
    ​মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের প্রক্রিয়া শেষে জানা গেছে, বিএনপি সমর্থিত দুইজন প্রার্থী মির্জা ফয়সল আমীন ও ওবায়দুল্লাহ মাসুদসহ অন্যান্য সকল নিবন্ধিত প্রার্থীর পত্র জমা সম্পন্ন হয়েছে।
    ​নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তা কর্তৃক সংগৃহীত এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই স্পষ্টভাবে জানা যাবে কতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে এবং চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় কারা থাকছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    S M T W T F S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930