• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আত্রাইয়ের শাহাগোলা স্টেশনে ট্রেন আসে-যায় ; বাজে না ঘণ্টা 

     Md Mokter Hossain 
    28th Sep 2026 5:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ফিরোজ আহমেদ
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন। একসময় যাত্রী ও পণ্য পরিবহনে ব্যস্ত থাকলেও দীর্ঘদিন ধরে স্টেশনটির কার্যক্রম বন্ধ থাকায় এখন অনেকটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রায় ১৪ বছর ধরে স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় একদিকে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন,অন্যদিকে নষ্ট হচ্ছে রেলের মূল্যবান সম্পদ।

    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,স্টেশনে বর্তমানে একটি মেল ট্রেন (রকেট মেল) থামলেও নির্ধারিত সময়ে ট্রেন কখন আসে বা যায়—তা অনেক যাত্রী জানতে পারেন না। ফলে ট্রেন চলাচলের সুবিধা থাকলেও স্টেশনটি কার্যত যাত্রীসেবার বাইরে রয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,ব্রিটিশ শাসনামলে রেলপথ স্থাপনের পর আত্রাই ও রাণীনগরের মাঝামাঝি শাহাগোলায় এ স্টেশনটি স্থাপন করা হয়।তখন নিয়মিত লোকাল ট্রেনের যাত্রাবিরতি ছিল।পরবর্তীতে মেল ট্রেনেরও স্টপেজ দেওয়া হয়। এ সময় স্টেশনে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল নিয়োগ করা হয় এবং রেলপথে ডাবল লাইন চালু করা হয়।

    একসময় শাহাগোলা স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির কারণে আশপাশের হাজারো মানুষ যাতায়াতে সুবিধা পেতেন। পাশাপাশি স্টেশনটি এলাকার বাণিজ্যিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। প্রতিদিন ট্রেনে করে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন করা হতো।এতে রেলওয়ের রাজস্ব আয়ও বাড়ত।তবে দীর্ঘদিন ধরে স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় সেই চিত্র এখন বদলে গেছে।স্টেশন ভবনসহ বিভিন্ন স্থাপনা ও রেলের সম্পদ অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে।

    স্থানীয়দের দাবি, শাহাগোলা রেলওয়ে স্টেশনের কার্যক্রম পুনরায় চালু করে নিয়মিত যাত্রীসেবা নিশ্চিত করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং রেলওয়ের রাজস্ব আয়ও বাড়বে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    S M T W T F S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930