• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত 

     Md Mokter Hossain 
    29th Sep 2026 7:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    মজিদ ​ঠাকুরগাঁও প্রতিনিধি:
    “হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
    ​আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, সহকারী পরিচালক ডা. জয়ন্ত কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মনজুরুল ইসলাম ফুয়াদ, সিনিয়র কনসালটেন্ট ডা. রেজাউল করিম শিপলু এবং জুনিয়র কনসালটেন্ট ডা. অনুপম ঝাঁ। এছাড়া হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    ​অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। কিন্তু সচেতনতা, নিয়মিত শারীরিক পরিশ্রম, সুষম খাদ্য গ্রহণ এবং ধূমপানসহ অন্যান্য ক্ষতিকর অভ্যাস ত্যাগের মাধ্যমে এই রোগ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে প্রাথমিক পর্যায়ে হৃদরোগ শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন তারা।
    ​বক্তারা সাধারণ মানুষকে হৃদরোগের ঝুঁকিমুক্ত রাখতে স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণের আহ্বান জানান এবং হাসপাতালের পক্ষ থেকে হৃদরোগীদের চিকিৎসাসেবার মান আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    S M T W T F S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930