• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বায়োমেট্রিক তথ্য জালিয়াতি: বাগেরহাটে ৩টি ক্লোন সিমসহ প্রতারক চক্রের ৯ সদস্য গ্রেপ্তার 

     Md Mokter Hossain 
    29th Sep 2026 7:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    ​বাগেরহাট প্রতিনিধি:
    ​আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) অপব্যবহার ও স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে কৃত্রিম আঙুলের ছাপ তৈরি করে সিম রিপ্লেসমেন্ট এবং এমএফএস (MFS) অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ ও এসআরবি।
    ​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ জানায়, বাগেরহাটের চিলা বাজার এলাকার দুজন বিকাশ ও নগদ ব্যবসায়ীর সিম ব্যবহার করে ৩টি ক্লোন সিম তুলে সংশ্লিষ্টদের অজান্তে ২,৫০,৮৬৮ টাকা হাতিয়ে নেয় চক্রটি। এরা সিম রিপ্লেসমেন্টের সময় ট্যাবের স্ক্রিনে থাকা আঙুলের ছাপ রেকর্ড করে কৃত্রিম ফিঙ্গারপ্রিন্ট বানিয়ে গ্রাহকের উপস্থিতি ছাড়াই নতুন সিম উত্তোলন করত এবং পরে তা কুরিয়ারের মাধ্যমে বিক্রি করে দিত।
    ​বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম জানান, সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর অধীনে মামলা রুজু করে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮০,৭৪০ টাকা, ১১টি মোবাইল ফোন এবং ২০টি সিম উদ্ধার করা হয়েছে।
    ​গ্রেপ্তারকৃতরা হলেন— ইয়াছিন সওদাগর (২১), মোঃ শামীম শেখ (২৭), রাশেদ মোড়ল (২০), এহসানুল হাসান ওরফে রাকিব (৩২), ফেরদাউস (২১), আশরাফুল ইসলাম (২৬), মেহেদী হাসান (২৯), মোঃ নাজমুল হাসান (২০) এবং মোঃ মামুন গাজী (২১)। ঘটনাটিতে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    S M T W T F S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930